জাবিতে প্রজাপতি মেলা শুক্রবার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ১১:০৮ এএম


জাবিতে প্রজাপতি মেলা ৫ ডিসেম্বর
প্রজাপতির পুরনো ছবি

প্রজাপতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রজাপতি মেলা।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে।  

বুধবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, এবারের মেলায় বিশিষ্ট বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও সংরক্ষণবিদ ড. আলী রেজা খানকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৫’ সম্মানে ভূষিত করা হবে। এছাড়া প্রাণিবিদ্যা বিভাগের দুই শিক্ষার্থী শাহরিয়ার রাব্বি তন্ময় ও নূরে আফসারীকে যৌথভাবে ‘বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট-২০২৫’ পুরস্কার দেওয়া হবে।

মনোয়ার হোসেন বলেন, মেলা উপলক্ষে ‘বাটারফ্লাইস অব বাংলাদেশ’ বইটির তৃতীয় সংস্করণ উন্মোচন করা হবে। এই সংস্করণে ৩৬০ প্রজাতির প্রজাপতির ছবি, জীববৈজ্ঞানিক ও জিনভিত্তিক শনাক্তকরণ তথ্য রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও পড়ুন

মেলায় নানা আয়োজনের মধ্যে থাকবে র‌্যালি, পুতুলনাচ, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, শিশুদের জন্য চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও প্রজাপতি শনাক্তকরণ প্রতিযোগিতা।

এছাড়া দিনভর প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রে প্রজাপতিবান্ধব গাছপালা, জীবন্ত প্রজাপতি ও তাদের প্রজনন স্থান প্রদর্শনীর জন্য একটি বাগান সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রসঙ্গত, ২০১০ সাল থেকে প্রতিবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য ‘প্রজাপতি মেলা’ আয়োজন করা হয়।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission